তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/১১/২০২৫ ০৪:৪৫:৫০ অপরাহ্ন

তাহিরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ–সার বিতরণ

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বোরো (উফশী) ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অফিস চত্বরে ১ হাজার ১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান,সাংবাদিক বাবরুল হাসান বাবলু, রোকন উদ্দিন, সৈকত হাসান, কামাল হাসান রাফি, মনিরাজ শাহ, এছাড়াও স্থানীয় কৃষকসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, ১ হাজার ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি বোরো (উফশী) ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এই সহায়তা কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং বোরো  মৌসুমে ফসল আবাদে উৎসাহ বাড়াতে সহায়ক হবে।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান মানিক বলেন, “কৃষিকে একটি উৎপাদনমুখী ও টেকসই খাতে রূপান্তরের জন্য সরকার কাজ করে যাচ্ছে। কৃষকরা দেশের খাদ্য নিরাপত্তার মূল শক্তি— তাই সরকারের পক্ষ থেকে তাদের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এই এলাকার কৃষকরা যাহাতে সময়মতো বীজ ও সার পায় সেব্যাপারে কথা বলবো কর্তৃপক্ষের সাথে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা