ছাতকের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্যে শিক্ষক–শিক্ষার্থীকে সংবর্ধনা
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ AM

ছাতকের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্যে শিক্ষক–শিক্ষার্থীকে সংবর্ধনা

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৩:৪৫:৪৮ PM

ছাতকের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্যে শিক্ষক–শিক্ষার্থীকে সংবর্ধনা

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা প্রশাসন সুনামগঞ্জ আয়োজিত মেধা যাচাই পরীক্ষা–২০২৫-এ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে বিদ্যালয় প্রাঙ্গণে বারকাহন গ্রামবাসীর উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হকের সঞ্চালনায় এবং গ্রামের বিশিষ্ট মুরব্বি আপ্তাব মিয়া তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্র দাস।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুকূল কুমার মজুমদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর হারুনুর রশিদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সালেহ আহমদ তালুকদার, হাজী রইছ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি তরুণ সমাজসেবক এনামুল হক তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খা, মণ্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম ও বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদারসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বারকাহন বিদ্যালয়ের এ সাফল্য পুরো ইউনিয়নের জন্য গর্বের। শিক্ষক–শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও অভিভাবকদের সহযোগিতাতেই এই অর্জন সম্ভব হয়েছে।সংবর্ধনা শেষে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী