শিক্ষিকা স্ত্রীর মা ম লা য় শিক্ষক স্বামী কা রা গা রে
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩২ AM

শিক্ষিকা স্ত্রীর মা ম লা য় শিক্ষক স্বামী কা রা গা রে

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৫ ০৬:৩৩:২৯ PM

শিক্ষিকা স্ত্রীর মা ম লা য় শিক্ষক স্বামী কা রা গা রে

ছবি:নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় শিক্ষিকা স্ত্রীকে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে শিক্ষক স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জগন্নাথপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজিরা দিতে গেলে বিচারক তাকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অভিযুক্ত দ্বিপক দাশ কচুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

মামলার সূত্রে জানা যায়, চলতি বছর বন্যা রানী দাশ জগন্নাথপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় তিনি অভিযোগ করেন, স্বামী দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

ভুক্তভোগী রসুলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বন্যা রানী দাশ বলেন, ‘আমি সঠিক বিচার পেয়েছি। আমার ওপর বহু নির্যাতন করা হয়েছে। আমার সন্তান নষ্ট হয়েছে। আদালত আমাকে ন্যায়বিচার দিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অসিত দাশ বলেন, ‘আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এটি ন্যায়বিচারের সঠিক প্রতিফলন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী