ছাতক পৌরসভার ‘৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫’এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ AM

শতাধিক ক্রিকেটারের অংশগ্রহণে জমজমাট

ছাতক পৌরসভার ‘৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫’এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ২১/১১/২০২৫ ০৯:০৪:১৭ PM

ছাতক পৌরসভার ‘৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫’এর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত

ছবি:সংগৃহীত


ছাতক পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের যুবসমাজের উদ্যোগে আয়োজিত ‘৪ ও ৫ নং ওয়ার্ড প্রিমিয়ার লীগ-২৫’-এর প্রথম সিজনের প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত ১০টা ৩০ মিনিটে কুমনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ ড্রাফট সম্পন্ন হয়।

ড্রাফটে অংশ নেন ৪ ও ৫ নং ওয়ার্ডের অন্তর্গত আটটি গ্রামের শতাধিক ক্রিকেটার-লেবারপাড়া, দক্ষিণ বাগবাড়ি, ভাসখলা, বাজনা মহল, শ্যামপাড়া, কুমনা, গণক্ষাই ও বকিরপাড়। টুর্নামেন্টে মোট ১০৫ জন খেলোয়াড় ১০০ টাকা করে রেজিস্ট্রেশন ফি দিয়ে অংশ নেন। স্থানীয় প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে ৮টি দল এই ড্রাফটে অংশগ্রহণ করে।

আয়োজক কমিটি জানায়, এ টুর্নামেন্টের মূল লক্ষ্য- স্থানীয় তরুণদের প্রতিভা তুলে ধরা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করা ও নিয়মিত প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের ভিত্তি তৈরি করা

ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভাসখলা কিংস ইলেভেনের প্রতিষ্ঠাতা মো. লাহিন মিয়া, আবাহনী স্পোর্টিং ক্লাব ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ মাহমুদ মনির,

এছাড়া আরও উপস্থিত ছিলেন- মোহাম্মদ রুবেল আহমেদ, মো. সালাউদ্দিন, মো. পাভেল মিয়া, মিঠুন আচার্য, ইমরান হোসাইন আবিদ, মোহাম্মদ জাকারিয়া, আবু বকর চৌধুরী, জুয়েল আহমেদ, ফজল তালুকদার, রুমেন আহমেদ, রায়হান আহমেদ, মো. খালেদ মিয়া, রুবাইয়াত, শোয়েব আহমেদ, নাঈম, মাহফুজ আহমেদ, সবুজ আহমেদ, মোহাম্মদ রাকিব আলীসহ অসংখ্য ক্রীড়াপ্রেমী।

প্রাইজমানি- চ্যাম্পিয়ন দল: ২০,০০০ টাকা, রানার্স–আপ দল: ১৫,০০০ টাকা, তৃতীয় স্থান: ১০,০০০ টাকা

আয়োজক কমিটি জানায়, সফলভাবে ড্রাফট শেষ হওয়ায় তারা সকল খেলোয়াড়, টিম ম্যানেজার, স্বেচ্ছাসেবক ও দর্শকদের ধন্যবাদ জানাচ্ছেন। শিগগিরই উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচের পূর্ণসূচি ঘোষণা করা হবে।

স্থানীয় ক্রীড়া ও যুব উন্নয়নে এ আয়োজনটিকে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী