ঢাকায় বিএনপি-জামায়াতের মহাসমাবেশ: একদিনে কারাগারে ২২৭
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ PM

ঢাকায় বিএনপি-জামায়াতের মহাসমাবেশ: একদিনে কারাগারে ২২৭

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/১০/২০২৩ ০৮:০৪:১৮ AM

ঢাকায় বিএনপি-জামায়াতের মহাসমাবেশ: একদিনে কারাগারে ২২৭

ছবি: সংগৃহীত


ঢাকায় বিএনপি ও জামায়াতের মহাসমাবেশকে কেন্দ্র করে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে ২২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়।

এদিন ঢাকা মহানগর এলাকার ৩৬টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। এছাড়া ঢাকা জেলার তিন থানা থেকে মোট ২২ জন আসামিকে আদালতে হাজির করা হয়।

আদালত সূত্রে জানা যায়, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর ওয়ারী থানায় ২২ জন, যাত্রাবাড়ী থানায় ১৭ জন, কাফরুলে ১৫ জন, পল্লবী থানায় ১৯ জন, গেন্ডারিয়া থানায় ৩ জন, সূত্রাপুর থানায় ৬ জন, ক্যান্টনমেন্ট থানায় ১ জন, খিলক্ষেত থানায় ৩ জন, নিউমার্কেট থানায় ৪ জন, কলাবাগান থানায় ১, রামপুরা থানায় ৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১, হাতিরঝিল থানায় ১, তেজগাঁও থানায় ৩, আদাবর থানায় ৫, মোহাম্মদপুর থানায় ৩, রমনা থানায় ৩, শাহবাগ থানায় ২, কাফরুল থানায় ১৫, মতিঝিল থানায় ৩, শাহজাহানপুর থানায় ১, গুলশান থানায় ১, বাড্ডা থানায় ৬, বংশাল থানায় ৬, কোতোয়ালি থানায় ২, চকবাজার থানায় ৬, কামরাঙ্গীরচর থানায় ১০, লালবাগ থানায় ৪, কদমতলী থানায় ১৮, শ্যামপুর থানায় ২, হাজারীবাগ থানায় ৬, উত্তরখান থানায় ৫, ডেমরা থানায় ৪, খিলগাঁও থানায় ৮, মুগদা থানায় ২, দারুসসালাম থানায় ১০ ও শাহ আলী থানায় ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এছাড়া ঢাকা জেলার ৩টি থানা থেকে মোট ২২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানায় ৯ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৬ ও সাভার থানায় ৭ জন রয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন