জগন্নাথপুরে ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ AM

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০১:৫১:৩৭ PM

জগন্নাথপুরে ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত


সুনামগঞ্জের জগন্নাথপুরে টান টান উত্তেজনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রশিটান প্রতিযোগিতা। রবিবার (২৩ নভেম্বর) সকালে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই হারুন রশীদ হিরণ মিয়া স্টেডিয়ামে এই রশিটান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন এলাকার ১৮টি দল অংশগ্রহণ করে।

ঐতিহ্যবাহী এই খেলা দেখতে বিভিন্ন বয়সের হাজারও দর্শনার্থী স্টেডিয়ামে ভিড় জমান। খেলায় প্রতিযোগীরা নানা স্লোগানে যখন সম্মিলিতভাবে রশিতে টান দিচ্ছিলেন, তখন এর উত্তেজনা ছড়িয়ে পড়ে তাদের সমর্থকদের মাঝেও। খেলায় সাবলীল আনন্দে মেতেছিলেন নানা শ্রেণি-পেশার মানুষ।

প্রতিযোগিতার ফাইনালে আধুয়া এলিভেন স্টারকে হারিয়ে ব্রাদার্স স্কোয়াড ইকড়ছই বিজয়ী হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিবৃন্দ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী