তাহিরপুরে বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই পরিদর্শন করলেন মহাপরিচালক সাইদুর রহমান খান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

তাহিরপুরে বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই পরিদর্শন করলেন মহাপরিচালক সাইদুর রহমান খান

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১১/২০২৫ ০৯:৩২:২৯ অপরাহ্ন

তাহিরপুরে বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই পরিদর্শন করলেন মহাপরিচালক সাইদুর রহমান খান

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বয়স্কভাতা ভোগীদের ফিঙ্গারপ্রিন্ট যাচাই কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।

রবিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত কেন্দ্র ঘুরে ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের অগ্রগতি ও সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে মহাপরিচালক ভাতা ভোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঠিকভাবে তথ্য যাচাই, বয়স্কদের সহায়তা ও সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন।

ফিঙ্গারপ্রিন্ট পরিদর্শন কালে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, মোঃ মোশাররফ হোসেন ( পরিচালক সামাজিক নিরাপত্তা) তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,  সুচিত্রা রায়,পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয় সুনামগঞ্জ, মোহাম্মদ শহীদুল ইসলাম, পরিচালক বিভাগীয় সমাজ সেবা কার্যালয় সিলেট, মোঃ ফরিদ আহমেদ মোল্লা,অতিরিক্ত পরিচালক, একে আজাদ ভুঁইয়া, সহকারী পরিচালক সুনামগঞ্জ প্রমুখ। 

মহাপরিচালক বলেন, ‘ভাতা প্রদান প্রক্রিয়াকে প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করতে বায়োমেট্রিক যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে প্রকৃত সুবিধাভোগীরা সহজেই সরকারি সেবা পেতে পারেন।’

পরিদর্শন শেষে তিনি চলমান কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির মাধ্যমে সেবার মান আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক বলেন, উপজেলাটি হাওর বেষ্টিত হওয়ার কারনে অনেক জায়গায় রাস্তাঘাট খারাপ থাকার ফলে বয়স্ক লোকজন  কষ্ট করে উপজেলা সদরে আসতে হয়, এতে করে তাদের খরচের পরিমান বেশি হয় এবং শারীরিক ভাবে তাদের কষ্ট করতে হয়। এমতাবস্থায় এই সেবাটুকু তাদের দৌড়গোঁড়ায় পৌছে দেওয়ার আহবান জানান। তিনি বলেন অফিসে এসে কোন ভাতাভোগী যাতে করে হয়রানির স্বীকার না হয় সেদিকে সকলকেই খেয়াল রাখতে হবে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা