টাঙ্গুয়ার হাওর রক্ষা*য় ভ্রাম্মমান আদাল*তের অভি*যান:আট*ক ১৪
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ AM

টাঙ্গুয়ার হাওর রক্ষা*য় ভ্রাম্মমান আদাল*তের অভি*যান:আট*ক ১৪

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/১১/২০২৫ ১২:০৬:২৮ AM

টাঙ্গুয়ার হাওর রক্ষা*য় ভ্রাম্মমান আদাল*তের অভি*যান:আট*ক ১৪

ছবি:সংগৃহীত


বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে তাহিরপুর উপজেলা প্রশাসন। এর অংশ হিসেবে আজ দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হাওর ও সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা হয়।দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার অভিযান চলাকালে হাওরের পরিবেশ ও মৎস্যসম্পদ ধ্বংসের অভিযোগে  মোট ১৪ জনকে আটক করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান মানিক জানান,হাওরের অভ্যন্তরে নিষিদ্ধ কারেন্ট জাল, পোনা ও মা মাছ নিধন এবং অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ৭ জনকে আটক করা হয়।পরে মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ৩৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে দেখা যায়,হাওরের বিভিন্ন অংশে অবাধে হাঁস চরানো হচ্ছে, যা পানিদূষণ ঘটায়,জলজ উদ্ভিদ ধ্বংস করে এবং পোনা মাছের ওপর বিরূপ প্রভাব ফেলে।পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী এই ঘটনায় ৪ জনের নামে ৪টি পৃথক মামলা করা হয় এবং ৪০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া,আটক হওয়া ৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মানবিক দৃষ্টিকোণ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়,যাতে তারা ভবিষ্যতে পরিবেশবিরোধী বা অবৈধ কাজে জড়িত না হয়।

অভিযান চলাকালে ৮টি অবৈধ হাঁসের খামার ধ্বংস,হাওরে স্থাপিত প্রায় ৩,০০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার ও ধ্বংস করা হয়। এতে হাওরের পানির মান,মাছের প্রজনন এবং জীববৈচিত্র্য রক্ষায় তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়েছে।

ইউএনও মো. মেহেদী হাসান মানিক বলেন, ‘টাঙ্গুয়ার হাওর একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত রামসার সাইট।এর পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্রশাসন জিরো-টলারেন্স নীতি অনুসরণ করছে।অবৈধ সব কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে এবং প্রয়োজনে আরও বৃহত্তর অভিযান পরিচালনা করা হবে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী