জগন্নাথপুরে জু য়া খেলায় ও গাঁ জা সেবনের দায়ে দুই যুবকের কা রা দ ণ্ড
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৮ AM

জগন্নাথপুরে জু য়া খেলায় ও গাঁ জা সেবনের দায়ে দুই যুবকের কা রা দ ণ্ড

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/১১/২০২৫ ০৬:৩৩:৪২ PM

জগন্নাথপুরে জু য়া খেলায় ও গাঁ জা সেবনের দায়ে দুই যুবকের কা রা দ ণ্ড

সংগৃহীত ছবি


সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলা ও গাঁজা সেবনের দায়ে দুজনকে কারাদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দন্ডপ্রাপ্তদের সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন। দন্ডপ্রাপ্তরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার সিনাতপুর গ্রামের গৌলছ মিয়ার ছেলে জুয়াড়ি আলমগীর মিয়া (২২) ও জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই গ্রামের আতাউর রহমানের ছেলে মাদকসেবী শাহরিয়ান (২১)। অভিযানে ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে জুয়াড়ি আলমগীর মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অন্যদিকে উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটককৃত মাদক সেবী শাহরিয়ানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন বলেন, দন্ডপ্রাপ্তদের থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী