সুনামগঞ্জে ৯১ বোতল বিদেশি ম*দসহ আ*টক ১
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১১ AM

সুনামগঞ্জে ৯১ বোতল বিদেশি ম*দসহ আ*টক ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭/১১/২০২৫ ০২:০৯:০১ PM

সুনামগঞ্জে ৯১ বোতল বিদেশি ম*দসহ আ*টক ১


সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের চিনাকান্দি বাজার এলাকায় বিদেশি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৯। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, ওই এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালান। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার হেফাজতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তায় বিদেশি মদ রয়েছে। পরে তার দেখানো মতে বস্তা থেকে ৯১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম কামাল মিয়া (২০)। তিনি উত্তর কাপনার (গুচ্ছগ্রাম) মো. আব্দুল লতিফের ছেলে।

র‌্যাবকে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিলেন।

উদ্ধারকৃত মদ এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৯।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী