অনুমতি ছাড়াই সমাবেশ করবে জামায়াত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:০২ PM

অনুমতি ছাড়াই সমাবেশ করবে জামায়াত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০১:৪৬:৩৯ AM

অনুমতি ছাড়াই সমাবেশ করবে জামায়াত


অনুমতি না পেলে পেলেও আগের ঘোষণা অনুযায়ী আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সব ধরনের বাধা উপেক্ষা করে সমাবেশে যোগ দিতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের নেতারা।

একই দিনে রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছিল তিন দল। তারা অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদনও করে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যায় পুলিশ জানিয়ে দেয়, বিএনপি ও আওয়ামী লীগ তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে পারবে; কিন্তু জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

পুলিশের এ ঘোষণার আগে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেন, ‘জামায়াতের মহাসমাবেশ বানচাল করার জন্য কোনো কোনো মহলের পক্ষ থেকে নানাভাবে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে জামায়াত ঘোষিত মহাসমাবেশে দলে দলে যোগদান করে সর্বাত্মকভাবে সফল করে তোলার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’

মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে এদিন সমন্বয় সভা করে ঢাকা মহানগরী উত্তর জামায়াত। সভায় বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের দিক নিয়ে পর্যালোচনা করা হয়। সুশৃঙ্খলভাবে সমাবেশ বাস্তবায়নে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের ভারপ্রাপ্ত আমির আব্দুর রহমান মূসা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, কারারুদ্ধ নেতা-কর্মী ও আলেম-ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে শনিবারের মহাসমাবেশ হবে মুক্তিকামী মানুষের জন্য মাইলফলক। মহাসমাবেশ বাস্তবায়নে প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং সবকিছু উপেক্ষা করে নগরবাসীকে দলে দলে যোগদানের আহ্বান জানাচ্ছি।

JA



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন