‘জামায়াতের সমাবেশস্থল’ ঘিরে রেখেছে পুলিশ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ PM

মুখোমুখি অবস্থান

‘জামায়াতের সমাবেশস্থল’ ঘিরে রেখেছে পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১১:০৬:৪১ AM

‘জামায়াতের সমাবেশস্থল’ ঘিরে রেখেছে পুলিশ


জামায়াতে ইসলামীর মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর আরামবাগ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এলাকা ঘিরে রেখেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আরামবাগ-নটর ডেম কলেজ এলাকা ঘুরে এ দৃশ্য দেখা যায়। তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবিতে রাজধানীর আরামবাগ-নটর ডেম কলেজ এলাকায় আজ মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে জামায়াত। তারা বলেছে, ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ হবে। জামায়াতের একাধিক নীতিনির্ধারকের ভাষ্য, তারা মহাসমাবেশের মৌখিক অনুমতি পেয়েছেন। তবে জামায়াতকে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না বলে ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন। সকাল ১০টার দিকে আরামবাগ মোড় এলাকায় জামায়াতের বেশ কিছু নেতাকর্মীকে জড়ো হতে দেখা যায়। সেখানে তারা স্লোগান দিচ্ছিলেন। সকালে দেখা যায়, আরামবাগ মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। আরেকটি ব্যারিকেড দেওয়া হয়েছে মতিঝিলের শাপলা চত্বর থেকে নটর ডেম কলেজের দিকে যাওয়ার পথে। এই এলাকার সড়কে যানচলাচল বন্ধ। লোকজনকেও চলাচল করতে চলতে দেওয়া হচ্ছে না। সকাল সোয়া ৮টার দিকে আরামবাগ মোড়ে একটি রায়ট কার আনে পুলিশ। পরে আরামবাগ মোড় থেকে নটর ডেম কলেজ এলাকায় পুলিশ ঘিরে ফেলে। এ সময় এই পথে সাধারণ মানুষ চলাচলও বন্ধ করে দেওয়া হয়।

JA



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন