আরামবাগ মোড়ে সমাবেশ করবে জামায়াত
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ PM

আরামবাগ মোড়ে সমাবেশ করবে জামায়াত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১২:০৯:১৬ PM

আরামবাগ মোড়ে সমাবেশ করবে জামায়াত


রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের পরিবর্তে আরামবাগ মোড়ে সমাবেশ করবে জামায়াত। শাপলা চত্বরে পুলিশ সমাবেশের অনুমতি না দেওয়ায় তারা পাশের ওই এলাকায় কর্মসূচি আয়োজনের প্রস্তুতি শুরু করেছে।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সোয়া ১১টায় আরামবাগ মোড়ে মহাসমাবেশের কাজ শুরু করেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।  সরকারের পদত্যাগ, নির্দলীয়-নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা দাবিতে তারা এ কর্মসূচি ডেকেছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় আরামবাগ মোড়ে স্লোগান দিতে থাকেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় মাইক লাগানো ও মঞ্চ তৈরির কাজ শুরু করে দলটি।অন্যদিকে শাপলা চত্বর এলাকা ঘুরে দেখা গেছে, এখানে কয়েক স্তরে ব্যারিকেড দিয়েছে পুলিশ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত এই এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জামায়াতের সমাবেশকে কেন্দ্র করে এই এলাকায় বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি, আর্মড পুলিশ, আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন রয়েছে৷ এলাকায় এই মুহূর্তে সব দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

JA



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন