জগন্নাথপুরে ফেয়ার ফেইস‘র কর্মী সভা ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১৩ AM

জগন্নাথপুরে ফেয়ার ফেইস‘র কর্মী সভা ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১১/২০২৫ ১২:২৫:১১ AM

জগন্নাথপুরে ফেয়ার ফেইস‘র কর্মী সভা ও প্রবাসীদের সংবর্ধনা প্রদান

ছবি:সংগৃহীত


সামাজিক সংগঠক ফেয়ার ফেইস সুনামগঞ্জের জগন্নাথপুরের উদ্যোগে কর্মী সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম গতিশীলকরণ এবং প্রবাসী দাতা সদস্যদের অবদানকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফেয়ার ফেইস জগন্নাথপুরের সভাপতি সাইফুর রহমান মিনহাজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেন সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন কার্যনির্বাহী সদস্য নুর আলম জনি।স্বাগত বক্তব্য প্রদান করেন স্থায়ী কমিটির মহাসচিব সাইদুল ইসলাম বাবলু।

সংগঠনের সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পর্তুগাল প্রবাসী আজীবন দাতা সদস্য শহিদুল ইসলাম ভুঁইয়া,ইতালি প্রবাসী দাতা সদস্য শিহাব আহমদ বাবুল,দুবাই প্রবাসী দাতা সদস্য খোকন তালুকদার।তাঁদের দীর্ঘদিনের সহযোগিতা ও মানবিক কার্যক্রমে অবদানের জন্য ফেয়ার ফেইস পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের স্থায়ী কমিটির চেয়ারপার্সন এম শামীম আহমেদ,এছাড়াও আরো বক্তব্য রাখেন- কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহ-সভাপতি শহিদুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলী আকবর,সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর রহমান,উপ-ছাত্রকল্যাণ সম্পাদক তাহের আল-হামিদ, সিনিয়র সদস্য ইমরান হোসাইন জিলানী,ধর্ম বিষয়ক সম্পাদক মুজ্জাদিদ্দে আলফে,উপ-সাহিত্য সম্পাদক কাওছার ভুঁইয়া,প্রকাশনা সম্পাদক নুর আলম তাহসান প্রমুখ।

বক্তারা ফেয়ার ফেইস জগন্নাথপুরের মানবিক উদ্যোগ, প্রবাসী সদস্যদের অবদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। সভায় স্থায়ী কমিটি ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

শেষে সংগঠনের পক্ষ থেকে দাতা সদস্যদের সম্মাননা প্রদান এবং ভবিষ্যতে মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ
ছি*নতাই, কি*শোর গ্যাং ও মা*দক নি*য়ন্ত্রণে সিলেটে অভিযান, গ্রেপ্তার ৬০
২৫ আগস্ট আনুষ্ঠানিক যাত্রা শুরু সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের
শ্রীমঙ্গলে ৩ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেটে সোয়া ২ কোটি টাকার চো'রাচা'লানির পণ্য জ'ব্দ
সিলেটে হা'মের উপসর্গে শিশুর মৃ'ত্যু, নতুন আ'ক্রান্ত ১১ জন
সম্মিলিত প্রচেষ্টায় উন্নত নগর গড়তে চাই: সিসিক প্রশাসক
এমসি কলেজ জ্ঞানের জগতে নেতৃত্ব দিয়ে যাচ্ছে’ - কাইয়ুম চৌধুরী