প্রধান বিচারপতির বাসভবনের সামনে আ.লীগ-বিএনপির সংঘর্ষ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ PM

প্রধান বিচারপতির বাসভবনের সামনে আ.লীগ-বিএনপির সংঘর্ষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১২:৩১:০৬ PM

প্রধান বিচারপতির বাসভবনের সামনে আ.লীগ-বিএনপির সংঘর্ষ


রাজধানীর কাকরাইল এলাকার হেয়ার রোডে প্রধান বিচারপতির বাসভবনের সামনেই আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সংঘর্ষ হয়েছে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে তারা।

জানা যায়, মগবাজারের দিক থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা পিকআপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন। এ সময় কাকরাইল মোড়ে রাস্তায় আগে থেকেই বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষের অনেকের হাতেই লাঠিসোঁটা দেখা যায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

তবে কে বা কারা বাসটিতে ভাঙচুর করেছে তা নিশ্চিত হয়ে জানাতে পারেনি পুলিশ। ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।  

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ কোন দলের লোকজন এই গাড়িতে ভাঙচুর করেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। 

JA



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন