সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৪ PM

দাবি আদায় না হলে সচিবালয় ঘেরাও

সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ১২:৫৫:৫৫ PM

সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টা সময় দেবে বিএনপি


সরকার পতনের চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদত্যাগে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিচ্ছে বিএনপি। এসময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী ৩০ অক্টোবর দলটির পক্ষ থেকে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নয়াপল্টনে মহাসমাবেশ থেকে বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করবেন।

দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ। শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে। তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড়। শনিবার ভোরে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন।

মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হচ্ছে। এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। এবার ঢাকামুখী জনস্রোতের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।

শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলছেন, ভিডিও করছেন। সবার হাতে জাতীয় ও দলীয় পতাকা। তারা শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

JA



শীর্ষ সংবাদ:

জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন