মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ AM

মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৮/১০/২০২৩ ০৭:৩৭:১৯ AM

মৌলভীবাজারে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেপ্তার


মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি-জামায়াতের ৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে শহরস্থ আউটার রেলক্রসিং থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবাই উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা।

তারা হলেন- আতিকুর রহমান, সাতির আহমদ, রাশিম উদ্দিন, সাইফুল ইসলাম, জুবায়ের আহমদ ও আব্দুল মালেক। এরমধ্যে আতিকুর ভূকশিমইল ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক এবং বাকিরা ইউনিয়ন বিএনপি-জামায়াতের নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, শনিবার দিবাগত রাত ১টার দিকে কুলাউড়া পৌর শহরের আউটার রেলক্রসিং এলাকায় তারা জড়ো হতে থাকেন। তাদের উদ্দেশ্য ছিলো- এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার তাদেরকে গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন
নিউইয়র্ক সফর শেষে এমিরেটসের ফ্লাইটে ঢাকার পথে প্রধানমন্ত্রী