নিজ হাতে নিজের ব্যানার সরাচ্ছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ PM

নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান

নিজ হাতে নিজের ব্যানার সরাচ্ছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী

মোঃ মোশাররফ হোসেন, ছাতক

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৪:৩১:২৩ PM

নিজ হাতে নিজের ব্যানার সরাচ্ছেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম মাদানী

ছবি:নিজস্ব


নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান প্রদর্শন করে নিজেই নিজের লাগানো ব্যানার ছিঁড়ে ফেলেছেন সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী।গত ১১ ডিসেম্বর রাতে নির্বাচনী তফসিল ঘোষণার পর আচরণবিধি সম্পর্কিত প্রজ্ঞাপন জারি হলে শুক্রবার জুম্মার নামাজের পর তিনি তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ঝুলানো পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ শুরু করেন।

জুম্মার নামাজের পর ছাতক উপজেলা জামায়াত কার্যালয়ের সামনে নিজ হাতে লাগানো ব্যানার সরাতে দেখা যায় তাকে। এ সময় উপস্থিত ছিলেন ছাতক-দোয়ারা নির্বাচনী আসন পরিচালক ও জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, উপজেলা আমির মাওলানা আকবর আলী, পৌরসভা আমির ইঞ্জিনিয়ার নোমান আহমেদ, উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসেন, পৌরসভা সেক্রেটারি ডা. হেলাল উদ্দিন, পৌরসভা ওলামা বিভাগের সহসভাপতি মাওলানা শাহিন আহমেদ, পৌরসভা পেশাজীবী ফোরামের সেক্রেটারি মো. ইয়াসির আরাফাত প্রমুখ।

মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেন,“আমিরে জামায়াতের নির্দেশনা ও নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রথম দিনেই ছাতক–দোয়ারার প্রতিটি ইউনিয়ন থেকে ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে ফেলার কাজ শুরু করেছি। আমি একজন প্রার্থী হিসেবে নিজে থেকেই এগিয়ে থাকতে চাই। তাই বিধি জারির সঙ্গে সঙ্গে আজ থেকেই সব প্রচার সামগ্রী, লাইটিং, পোস্টার, ফেস্টুন অপসারণ শুরু করেছি। ৪৮ ঘণ্টার মধ্যেই সবগুলো সরিয়ে ফেলা হবে।”

তিনি আরও বলেন, “একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য রাষ্ট্রের যে আইনকানুন জারি হয়, তা আমাদের সবার মানা উচিত। তাই আমার নির্বাচনী এলাকায় যেখানেই প্রচারণার ব্যানার লাগানো হয়েছে, সবই খুলে ফেলা হবে। আইনের প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।”স্থানীয় ভোটাররা জানান, নির্বাচনী আচরণবিধি মানতে প্রার্থীর এমন উদ্যোগ অন্যদের জন্যও অনুসরণযোগ্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ