খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় ধর্মপাশায় বি এনপির দোয়া মাহফিল
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ PM

খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় ধর্মপাশায় বি এনপির দোয়া মাহফিল

রোকন উদ্দিন, তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১২/২০২৫ ০৭:৪৬:৪৮ PM

খালেদা জিয়ার রো*গমুক্তি কামনায় ধর্মপাশায় বি এনপির দোয়া মাহফিল

ছবি:সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বি এনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকালে ধর্মপাশা খেলার মাটে হাজার হাজার নেতা কর্মী সমর্থকদের উপস্থিতিতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন সুনামগঞ্জ এক নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল। 

দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে  সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কামরুল বলেন,

‘বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন-তিনি আমাদের মায়ের মতো, আমাদের সংগ্রামের প্রতীক। তাঁর অসুস্থতার খবর যখন পাই, মনে হয় আমাদের মাথার ওপরের ছায়া যেন কিছুটা ম্লান হয়ে গেল। আমরা আজ যে দোয়া করতে এসেছি, তা শুধু আনুষ্ঠানিকতার জন্য নয়-মনের গভীর থেকে উঠে আসা যন্ত্রণার আর্তি।’

তিনি আবেগভরে আরও বলেন, ‘সারা জীবন এই মহিয়সী নারী দেশের মানুষের জন্য লড়েছেন। অন্যায়ের সামনে মাথা নত করেননি। আজ তিনি যখন শারীরিকভাবে দুর্বল, তখন তাঁর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব-আমাদের মানবিক দায়িত্ব। আমরা চাই, আল্লাহ তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন, তিনি আবার কথা বলুন, হাসুন, দিকনির্দেশনা দিন।’

কামরুল বলেন, ‘খালেদা জিয়ার চোখের সেই দৃঢ় দৃষ্টি, মানুষের প্রতি ভালোবাসা আর দেশের প্রতি দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আজ তাঁকে হাসপাতালে দেখতে গেলে মনে হয়-একজন নেত্রী নয়, একজন মায়ের অসহায়তা দেখছি। কিন্তু তাঁর মনোবল ভাঙেনি। তিনি এখনও দেশের মানুষের জন্যই ভাবেন। এটা ভাবলেই হৃদয়টা ভার হয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘রাজনীতি কখনো শুধু ক্ষমতার খেলা নয়-এটা মানুষের প্রতি ভালোবাসার পথ। আজকের দোয়া মাহফিলে এসেছেন যারা, সকলের  একই প্রার্থনা-আমাদের নেত্রী সুস্থ হোন, তিনি আবার দেশের মানুষের জন্য কাজ করতে পারেন। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া।

বক্তব্যের শেষ অংশে কামরুল আবেগে আপ্লুত হয়ে বলেন, ‘আপনারা হাত তুলুন-এই দোয়া যেন আল্লাহ কবুল করেন। আমরা যেন আমাদের প্রিয় নেত্রীকে আবার সুস্থ, হাসিমুখে আমাদের মাঝে পাই। তাঁর সুস্থতার মধ্যেই বিএনপির শক্তি, মানুষের আশা, গণতন্ত্রের ভবিষ্যৎ লুকিয়ে আছে। আল্লাহ তাঁকে রক্ষা করুন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়
সিলেটসহ দেশের সব সিটিতে ২-৩ ওয়ার্ডে হবে একটি বড় খেলার মাঠ