শ্রীমঙ্গলে ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ PM

শ্রীমঙ্গলে ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৭/১২/২০২৫ ০৪:৩৮:২৬ PM

শ্রীমঙ্গলে ইনডোর স্টেডিয়ামের শুভ উদ্বোধন

নিজস্ব


শ্রীমঙ্গল উত্তরসুর হবিগঞ্জ রোডে বাগান বাড়ী রেস্টুরেন্টের পাশে অবস্থিত একটি নতুন প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি গত ২৭ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তানভীর আহমেদ তরফদার, পরিচালক, দক্ষিণ এশীয় সহযোগী সংস্থা সার্ক (SAARC)। তিনি সাবেক কূটনীতিক ও স্থায়ী মিশনের কাউন্সেলার, বাংলাদেশ দূতাবাস, অস্ট্রিয়া এবং সাবেক সিনিয়র সহকারী সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট প্রফেসর ও বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ), শ্রীমঙ্গল সরকারি কলেজ এবং হাজী মো. কামাল হোসেন, সেক্রেটারি, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের গর্ব, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সমিত শোমের পরিবারসহ স্থানীয় ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ ফুটবলার মনি, মিজান, মুর্শেদ, সালেহ, সাজিম ও অলক। এছাড়া রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মো. আবুল কাশেমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ডা. মো. নাজেম আল কোরেশী রাফাত। শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের হাফেজ ক্বারী আব্দুল কুদ্দুস।

বক্তারা তাঁদের বক্তব্যে নবউদ্যোগের সাফল্য কামনা করেন এবং এই প্রতিষ্ঠানটি এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার