হাড়কাঁপানো শীত, রাতের আধাঁরে কম্বল বিতরন উপজেলা প্রশাসন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ PM

হাড়কাঁপানো শীত, রাতের আধাঁরে কম্বল বিতরন উপজেলা প্রশাসন

মোহাম্মদ মোস্তফা উদ্দিন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ০২/০১/২০২৬ ০৪:৩৬:০৫ PM

হাড়কাঁপানো শীত, রাতের আধাঁরে কম্বল বিতরন উপজেলা প্রশাসন

ছবিঃ নিজস্ব


মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় হাড়কাঁপানো শীতের মধ্যে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন বড়লেখা। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত কম্বল নিয়ে গভীর রাতে শীতার্তদের দ্বারে দ্বারে কম্বল পৌঁছে দিচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। 

পৌষ মাসের শেষের দিকে তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, বিশেষ করে ভবঘুরে,পাহাড়ী দুর্গম এলাকা ও গ্রামের হত দরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে কোনোমতে শীত নিবারণের চেষ্টা করছেন, ঠিক সেই সময় মানবিক সহায়তা কম্বল নিয়ে রাতের আধারে মানুষের ধারে ধারে হাজির হছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১জানুয়ারি) দিবাগত রাতে তিনি বড়লেখা পৌরসভার হাজিগঞ্জ বাজার এলাকায়, বিভিন্ন বাজার ও ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে অসহায় মানুষদের গায়ে নাঈমা নাদিয়া 

নিজের হাতে কম্বল জড়িয়ে দেন। নীরব রাতের আঁধারে এই উপহার পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ কেউ কৃতজ্ঞতার ভাষা হারিয়ে ফেলেন, আবার কেউ চোঁখের জল ধরে রাখতে পারেননি। এসময় স্থানীয়রা এমন মানবিক উদ্যোগ দেখে উপজেলা প্রশাসনের প্রশংসা করেন। 

সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে এই ঝটিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। যারা লোকলজ্জার ভয়ে দিনের বেলা সাহায্য নিতে পারেন না কিংবা খোলা আকাশের নিচে রাত কাটান,মূলত তারাই আমাদের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টার এই উপহার পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি শীতার্ত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক