আইসিসি ভারতের কথাতেই চলে, এভাবে বিশ্ব ক্রিকেট পরিচালিত হতে পারে না- রাজিন সালেহ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৩২ PM

আইপিএল থেকে মোস্তাফিজ বাদ,

আইসিসি ভারতের কথাতেই চলে, এভাবে বিশ্ব ক্রিকেট পরিচালিত হতে পারে না- রাজিন সালেহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৬ ১০:৪১:৪৯ PM

আইসিসি  ভারতের কথাতেই চলে, এভাবে বিশ্ব ক্রিকেট পরিচালিত হতে পারে না-  রাজিন সালেহ

ছবি:সংগৃহীত


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে চড়া দামে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে ‘কাটার মাস্টার’ খ্যাত এই পেসারকে কেনেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের মালিকানাধীন দলটি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই নিরাপত্তাজনিত অজুহাত দেখিয়ে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ কাঠামো নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। শনিবার (৩ জানুয়ারি) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সাবেক অধিনায়ক রাজিন সালেহ এ বিষয়ে খোলামেলা মন্তব্য করেন।

রাজিন সালেহ বলেন, ‘আমরা সবসময় ক্রিকেটকে ভদ্রলোকের খেলা বলে মনে করি। কিন্তু বাস্তবতা হলো, আইসিসির নিয়ন্ত্রণ কার হাতে-সেটা সবাই জানে।’ তিনি আরও বলেন, ‘বেশিরভাগ সময় দেখা যায় আইসিসি আসলে ভারতের কথাতেই চলে। এটা কেউ প্রকাশ্যে বলতে চায় না, কিন্তু এটাই সত্য। ক্ষমতাশালী ভারতই কার্যত আইসিসিকে চালাচ্ছে।’

আইসিসির ভূমিকা নিয়ে সমালোচনা করে সাবেক এই অধিনায়ক বলেন, ‘এভাবে বিশ্ব ক্রিকেট পরিচালিত হতে পারে না। আমার মনে হয়, আইসিসির এখন নতুন করে ভাবার সময় এসেছে। বিশ্ব ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, সেটা বড় ক্রিকেট খেলুড়ে দেশগুলোরই গুরুত্ব দিয়ে ভাবা উচিত।’

মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এ ধরনের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে ভারসাম্য ও ন্যায়বিচার নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে