কমলগঞ্জে শিকারির কাছ থেকে ১২টি টিয়া পাখি উদ্ধার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ AM

কমলগঞ্জে শিকারির কাছ থেকে ১২টি টিয়া পাখি উদ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ৩০/১০/২০২৩ ০২:৫৮:৩০ AM

কমলগঞ্জে শিকারির কাছ থেকে ১২টি টিয়া পাখি উদ্ধার

কমলগঞ্জের আদমপুর থেকে উদ্ধারকৃত ১২টি টিয়া পাখি। ছবি : জৈন্তা বার্তা


মৌলভীবাজারের কমলগঞ্জে ১২ টি টিয়া পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজার। সোমবার (৩০ অক্টোবর) উপজেলার রাজকান্দি রেঞ্জের আদমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় শিকারি পালিয়ে গেলেও পাখি শিকার করার সরঞ্জাম উদ্ধার করা।

জানা যায়, গোপন সংবাদ পেয়ে উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন এলাকার বিভিন্ন শিকারীর কাছ থেকে এগুলো উদ্ধারকরে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে সোমবার সকালে বনবিভাগকে খবর দিলে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলামের নেতৃত্বে এ টিয়া পাখিগুলো উদ্ধার করে লাউয়াছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।

ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন জানান, আমার ইউনিয়নের রাজকান্দী,কালেঞ্জি ও কোনাগাও এই ৩টা জায়গা খুব গুরুত্বপূর্ন। সেখানে বন্যপ্রানীরা চলাচল বেশি করে। এসব জায়গায় কিছু শিকারি থাকে,তারা যে কোন প্রানী শিকার করে। আমি জানতে পারি এই এলাকায় পাখি শিকার হচ্ছে।দ্রুত সেখানে গিয়ে ১২টি টিয়া পাখি ও সরঞ্জাম উদ্ধার করে নিয়ে আসি। তবে শিকারি আমার উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়। আমি এগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে এসে বন বিভাগকে খবর দেই তারা এগুলো নিয়ে যায়।

বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, টিয়াপাখি গুলো ছোট থাকায় ও পায়ে রশির দাগ থাকায় লাউয়াছড়া বন্যপ্রণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। পাখি গুলো সুস্থ হলে ও উড়াল শিখলে অবমুক্ত করা হবে।


ছবি ক্যাপশন- 


JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন