ছবি:সংগৃহীত
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও দলের চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
রোববার (৮ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ধানের শীষ শুধু একটি দলের প্রতীক নয়-এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার ও টেকসই উন্নয়নের প্রতীক। দীর্ঘ দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং সিলেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের কোনো বিকল্প নেই।
বিমানবন্দর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির আওতায় আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
পথসভায় বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




