জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জকে আধুনিক সিটিতে রূপান্তরের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ PM

কোম্পানীগঞ্জে শেষ নির্বাচনী জনসভা

জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জকে আধুনিক সিটিতে রূপান্তরের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০২/২০২৬ ০৯:৫২:৫০ PM

জৈন্তা-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জকে আধুনিক সিটিতে রূপান্তরের অঙ্গীকার আরিফুল হক চৌধুরীর

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জকে একটি সমন্বিত আধুনিক সিটিতে রূপান্তরের অঙ্গীকার করেছেন সিলেট-৪ আসনে বিএনপি ও জমিয়ত জোট মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নির্বাচিত হলে অবহেলিত এই জনপদকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে নাগরিক সুবিধা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

রোববার বিকেলে কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটের পর্যটন ও প্রাকৃতিক সম্পদে ভরপুর জৈন্তা, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে যে বিপুল সম্ভাবনা রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানো গেলে এই অঞ্চল দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্রে পরিণত হতে পারে। তিনি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়-চাকরি, ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবনমানের উন্নয়ন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।

তিনি আরও বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবি পাথর কোয়ারি পুনরায় চালু করা। নির্বাচিত হলে পরিবেশ ও জনস্বার্থ রক্ষা করে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খোলার উদ্যোগ নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আব্দুল মনাফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী আকবর ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ খন্দকারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম. এ. সালাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সিলেট জেলা উত্তর জমিয়তের সভাপতি মাওলানা আতাউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা মুফতি আব্দুল মুছাব্বির ও সাধারণ সম্পাদক মুফতি হোসাইন আহমদ।

এছাড়া বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ, অ্যাডভোকেট কামাল হোসাইন, জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, জেলা শ্রমিক দলের সভাপতি হাজী সুরমান আলীসহ বিএনপি, জমিয়ত ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতীদল ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা শুরুর আগে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ হোসাইন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী