মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩১ PM

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০২:০২:৫৯ PM

মুক্তাদিরের সমর্থনে দিনার খান হাসুর গণসংযোগ ও লিফলেট বিতরণ


সিলেট-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে সাবেক প্যানেল মেয়র এবং ১৯নং ওয়ার্ডের সাবেক তিনবারের নির্বাচিত কাউন্সিলর দিনার খান হাসুর উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে ১৯নং ওয়ার্ডের দপ্তরিপাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাসুক আহমদ গাজী, আওয়াল আহমদ, মো. মুছা খান, সুমন আহমদ, জাহাঙ্গীর আহমদ, পাবেল আহমদ, রবিন মিয়া, রুমেল মিয়া প্রমুখ।

এ সময় দিনার খান হাসু বলেন, সিলেট-১ আসনের মানুষ বারবার প্রমাণ করেছে তারা অন্যায়ের কাছে মাথা নত করে না। খন্দকার আব্দুল মুক্তাদির একজন সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতা। এই আসনে তাকে বিজয়ী করতে জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দেবে- এ ব্যাপারে আমরা আশাবাদী।

তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সিলেট অঞ্চলের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তরুণ সমাজ আজ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হচ্ছে, যা আগামীর বিজয়ের বার্তা বহন করছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী