ওলি- আউলিয়ার পুণ্যভূমিতে অনিয়ম বরদাশত করা হবে না''- বিয়ানীবাজারে সিলেটের ডিসি সারওয়ার আলম
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৩২ PM

ওলি- আউলিয়ার পুণ্যভূমিতে অনিয়ম বরদাশত করা হবে না''- বিয়ানীবাজারে সিলেটের ডিসি সারওয়ার আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/০২/২০২৬ ০৫:০০:২১ PM

ওলি- আউলিয়ার পুণ্যভূমিতে অনিয়ম বরদাশত করা হবে না''- বিয়ানীবাজারে সিলেটের ডিসি সারওয়ার আলম

সংগৃহীত


নির্বাচনের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সিলেটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম বলেছেন, “নির্বাচনের দায়িত্ব পালনে আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথ অনুসরণ করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা শুধু একটি প্রশাসনিক দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। জনগণের দেওয়া এই আমানতের খেয়ানত করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “বিগত নির্বাচনগুলোতে অনিয়মের কারণে আস্থার সংকট তৈরি হয়েছে। দিনের ভোট রাতে হওয়ার মতো অনিয়ম হয়েছে—এ ধরনের ঘটনা আর হতে দেওয়া হবে না। ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে হবে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে। আমি সিরাতুল মুস্তাকিমের লোক, আমার সঙ্গে সবাইকে সোজা পথে হাঁটতে হবে। ওলি-আউলিয়ার পুণ্যভূমিতে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। এখানে কোনো কর্মকর্তা অনিয়মে জড়িত হলে তার চাকরি থাকবে না।”

ডিসি বলেন, “মানুষের জরুরি প্রয়োজনে সাড়া না দেওয়া আমাদের একটি জাতিগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফোন এলে অনেকেই বলেন—মিটিং আছে, পরে কল করুন। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোমবার সকালে বিয়ানীবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল মুমিন হাই-এর সঞ্চালনায় সভায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন। 

সভায় উপস্থিত ছিলেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন, সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ পরিদর্শক জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান, কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, থানার ওসি ওমর ফারুক, উপজেলা শিক্ষা কর্মকর্তা নৃপেন্দ্র নাথ তালুকদার, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, সহ-সভাপতি আব্দুল হামিদ ও দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী। 

সভায় বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন বলেন, “যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে।”অতিরিক্ত পুলিশ পরিদর্শক জাকির হোসেন বলেন, “সিলেটে সহিংসতার কোনো ইতিহাস নেই। আমরা আশাবাদী একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।” 

সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সকলকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে সকলের প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

তাহিরপুরে বিদ্যুৎ পৃ*ষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহ*ত
কিন্ডারগার্টেন শিক্ষার উন্নয়নে প্রতি বছর ৫ লাখ টাকা অনুদান দেওয়া হবে : এমপি ফয়সল
অনিয়ন্ত্রিতভাবে পাথর উত্তোলন হতে পারে ক্ষতির কারণ
কোম্পানীগঞ্জে ব্যবসায়ীকে মা*রধর করে টাকা ছি*নতাই
নবীগঞ্জে চু*রি-ছি*নতাই বৃদ্ধি, জনমনে উ*দ্বেগ
২০ মে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও স্ববেতনে ছুটির দাবি
২৩ মে থেকে গোলাপগঞ্জ এমসি একাডেমি মাঠে বসছে পশুর হাট
জৈন্তাপুরে নিজের শি*শু ক*ন্যাকে এ*কাধিকবার ধ*র্ষণ, পিতা গ্রে*প্তার
বিয়ানীবাজারে পৃথক ঘট*নায় বৃদ্ধ ও শিশুর মৃ*ত্যু
‘গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সব সমস্যার সমাধান করা হবে’ - এমপি এমরান চৌধুরী