নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১২ AM

নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/১১/২০২৩ ০১:১৪:১৯ AM

নির্বাচনে অংশ নিবে জাতীয় পার্টি

প্রতিকী ছবি


বিএনপিসহ সমমনা দলগুলো দলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিলেও সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের।

বুধবার (১ নভেম্বর) ঢাকায় নিযুক্ত বৃটিশ হাই কমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে জি এম কাদের তাকে এ কথা জানান। জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মশরুর মওলার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু, ঢাকাস্থ যুক্তরাজ্য হাইকমিশনের পলিটিক্যাল সেক্রেটারি সাইমন পেইজ অংশ নেন।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মশরুর মওলা জানিয়েছেন, বৈঠকে সারাহ কুক জানতে চেয়েছিলেন জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কি না?

তিনি বলেন, ‘উত্তরে জিএম কাদের সারা কুককে জানিয়েছেন, আগামী নির্বাচন বর্জন করলে জাপা ভেঙে যেতে পারে। তাই সংবিধান মেনে জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে।

নির্বাচন নিয়ে নিজেদের বিশেষ পরিকল্পনা রয়েছে বলেও হাই কমিশনারকে জানান জিএম কাদের।

এ সময় সারাহ কুক বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুক্তরাজ্যের অবস্থান পুর্নব্যক্ত করেছেন বলেও জানান মশরুর মওলা।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি