আমরা এরই মধ্যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একটি আঘাত পেয়েছি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

আমরা এরই মধ্যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একটি আঘাত পেয়েছি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৬/২০২৩ ১০:৪৫:১২ পূর্বাহ্ন

আমরা এরই মধ্যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একটি আঘাত পেয়েছি

নির্বাচন


এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও নাশকতা সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের কর্মীদের শনাক্ত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

সাবেক এ সিটি মেয়র বলেন, আমরা এরই মধ্যে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একটি আঘাত পেয়েছি। যুবদলের মিছিল থেকে বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা হয়েছে। সুতরাং ইউনিট থেকে ওয়ার্ড এবং থানা পর্যায়ের সংগঠনকে শক্তিশালী করে স্থানীয়ভাবে প্রতিরোধ স্কয়াড গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৫ জুন) নগরীর ফতেয়াবাদ কমিউনিটি সেন্টারে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রাজপথে আছে এবং থাকবে। আমাদের এই সংকল্প- নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে আমরা জনগণের জানমাল রক্ষায় মাঠে আছি এবং নির্বাচনী মাঠেও থাকবো।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী শফিউল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী। ওয়ার্ড সাধারণ সম্পাদক আব্দুল মান্নান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব নঈম উদ্দীন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, নির্বাহী সদস্য জাফর আলম চৌধুরী ও বায়েজিদ থানা আওয়ামী লীগের মো. মঈনুদ্দীন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের এম এ মালেক, এস এম দিদার, নুরুল আবছার, বিপ্লব কুমার চৌধুরী, সি ইউনিটের মো. মহসিন, বি ইউনিটের মো. এমরান, এ ইউনিটের মো. সাইফুদ্দিন।

সভামঞ্চে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আলহাজ্ব সফর আলী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, মো. আবু তাহের, নির্বাহী সদস্য মহব্বত আলী খান, ড. নিছার উদ্দীন আহমেদ মঞ্জু ও হাজী বেলাল আহমদ প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মো. শাহজাহান রশিদকে সভাপতি ও মো. তানভির আহমদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা
জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন