তেল-গ্যাস লুকিয়ে সংকট তৈরির চেষ্টা, শ্রীমঙ্গলে ধরা দুই ব্যবসা প্রতিষ্ঠান
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫০ AM

তেল-গ্যাস লুকিয়ে সংকট তৈরির চেষ্টা, শ্রীমঙ্গলে ধরা দুই ব্যবসা প্রতিষ্ঠান

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৫:৩৭:২০ PM

তেল-গ্যাস লুকিয়ে সংকট তৈরির চেষ্টা, শ্রীমঙ্গলে ধরা দুই ব্যবসা প্রতিষ্ঠান

নিজস্ব


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে তেল ও গ্যাস মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে সার্বিক সহযোগিতা করে র‍্যাব-৯ এর একটি বিশেষ টিম।

অভিযানকালে দেখা যায়, সাতগাঁও চৌমুহনী এলাকার মেসার্স শান্ত এন্টারপ্রাইজ ও ন্যাশনাল ট্রেডিং দীর্ঘদিন ধরে অনুমোদনের বাইরে অতিরিক্ত তেল ও গ্যাস মজুদ করে আসছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে সংরক্ষিত গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টরা জানান, এ ধরনের অবৈধ মজুদ বাজারে অস্থিরতা সৃষ্টি করে এবং সাধারণ ভোক্তাদের ভোগান্তি বাড়ায়। জনস্বার্থে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বাজারে স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে