মৌলভীবাজারে পালিত হলো ৫২তম সমবায় দিবস
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ AM

মৌলভীবাজারে পালিত হলো ৫২তম সমবায় দিবস

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৪:৫৭:৫৮ AM

মৌলভীবাজারে পালিত হলো ৫২তম সমবায় দিবস

জাতীয় সমবায় দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‍্যালী


‘সমবায়ে গড়েছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে পালিত হলো ৫২তম জাতীয় সমবায় দিবস। শনিবার (৪ নভেম্বর) সকালে এ উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়।

র‍্যালি শেষে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মোঃ মনজুর রহমান পিপিএম (বার), উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউটের অধ্যক্ষ-উপনিবন্ধক তোফায়েল আহমদ প্রমুখ।

এ ছাড়া, আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা রহিম উদ্দিন তালুকদার। অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন