শ্রীমঙ্গলে যুবদল সভাপতি গ্রেফতার
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ AM

শ্রীমঙ্গলে যুবদল সভাপতি গ্রেফতার

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ১০:৩৫:২৫ AM

শ্রীমঙ্গলে যুবদল সভাপতি গ্রেফতার

ছবি : নিজস্ব


শ্রীমঙ্গল উপজেলা যুবদলের সভাপতি মহিউদ্দিন ঝাড়ু মিয়া (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যার সময় উপজেলার শাহজীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। যুবদল সভাপতি উপজেলার আমানতপুর এলাকার জালাল মিয়ার ছেলে বলে জানা যায়।

শ্রীমঙ্গল থানার মামলা সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর বিএনপির ডাকে অবরোধ কর্মসূচী চলাকালে মহিউদ্দিন ঝাড়ু মিয়াসহ বিএনপি,ছাত্রদল ও যুবদলের কর্মীরা নাশকতার উদ্দেশ্যে উপজেলার বিরাইপুর এলাকায় রেল লাইনের আউট সিগনালে মিলিত হয়ে আওয়ামীলীগ সরকারকে উৎখাত করার লক্ষে সিলেট থেকে ছেড়ে আসা পাহাড়িকা ট্রেনের ওপর অর্ন্তঘাত মূলক কর্মকান্ড পরিচালনা করার জন্য পাথর নিক্ষেপ করে ট্রেনের চালকের সামনে গ্লাস ভেঙে ক্ষতি সাধন করে। এতে যাত্রী সাধারণ ভীত ও আতংকিত হয়ে পড়েন। পরে পুলিশ আসলে আসামীরা সরকার বিরোধী স্লোগান দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে উপজেলা বিএনপির সভাপতি,সম্পাদকসহ ১৪ জনকে মূল এজাহারনামীয় আসামী করে ও আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।

 ওই মামলায় যুবদল সভাপতি ৩ নং এজাহার নামীয় আসামী থাকায় তাকে গ্রেফতারের কথা জৈন্তা বার্তা কে  নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন