ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩০ AM

সিলেটে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন

ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৬ ১১:৪২:৪৩ PM

ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন রাজন ভলিবল একাডেমি

ছবি:সংগৃহীত


ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী ক্রীড়া কার্যক্রমের অংশ হিসেবে ভলিবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৬ জুন) সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতার ফাইনালে সুগন্ধা ভলিবল একাডেমিকে ২-১ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাজন ভলিবল একাডেমি, সিলেট।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নূর হোসেন। পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক আব্দুল মুকিত রাজন, ক্রীড়া সংগঠক ও রেফারি কামরান আহমেদ, ক্রীড়া সংগঠক শামীম হোসেন, প্রমীলা কোচ তানিয়া রহমান, সাবেক ভলিবল খেলোয়াড় বিপ্লব ও ছাব্বির।

সভাপতির বক্তব্যে মো. নূর হোসেন বলেন, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বার্ষিক ক্রীড়া কর্মসূচির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত করতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, সিলেটের ভলিবলকে এগিয়ে নিতে ক্রীড়া পরিদপ্তরের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়।

খেলা শেষে সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে শুরু থেকেই উভয় দল দারুণ প্রতিদ্বন্দ্বিতা প্রদর্শন করলেও শেষ পর্যন্ত দৃঢ় পারফরম্যান্সে জয় নিশ্চিত করে রাজন ভলিবল একাডেমি।

অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক, বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং উদীয়মান খেলোয়াড়রা উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: