কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে সেনা সদস্যের বাড়ীতে ডাকাতি
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ AM

কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে সেনা সদস্যের বাড়ীতে ডাকাতি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৩ ১০:২৪:৩৯ AM

কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে সেনা সদস্যের বাড়ীতে ডাকাতি

ছবি : নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জে ডিবি পরিচয়ে দিয়ে সেনা সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৬ নভেম্বর ) সন্ধ্যায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ী মনিপুরী পাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, বাড়িটি একটু নিরিবিলি থাকায় সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাধুবপুর ইউনিয়নের পশ্চিম বাঘবাড়ি গ্রামের সেনা সদস্য বর্তমান র‍্যাপিট এ্যাকশন ব্যাটলিয়ান (র‍্যাব) এ কর্মরত সুনীল সিংহের বাড়ীতে মুখোশধারী চার ব্যক্তি ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করে। এসময় তার বৃদ্ধ পিতা চন্দ্র সিংহ (৭৫) মা কৃষ্ণ কুমারী সিনহা (৫৫) চাচী রাজকুমারী সিনহা (৫০) কে অস্ত্রের মুখে জিম্মি করে হাত, পা বেধে ঘরে থাকা স্বর্ণালংকার, মোবাইল সেটসহ নগদ অর্থ লুঠ করে নিয়ে যায়।

তাদের চলে যাওয়ার পর তাদের আত্নচিৎকারে এলাকাবাসীরা এগিয়ে গিয়ে তাদের ঘরের মধ্যে বাধা অবস্থায় দেখতে পান। পরে বৃদ্ধার পরিবার ঘটনা খুলে বলেন। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

এ ব্যপারে কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তী সাথে আলাপকালে তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন,পুলিশি তদন্তের পর আসল ঘটনা জানা যাবে।

এম সি



শীর্ষ সংবাদ:

বিশ্ব পর্যটন দিবস আজ
বিশ্বজুড়ে সিলেটের মেধার জয়, শিক্ষায় কেন পিছিয়ে সিলেট?
তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা শক্ত হাতে দমন করা হবে: মুক্তাদির
অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক
তিতাস খানকে গ্রে/প্তারের প্রতিবাদে শাহী ঈদগাহে পরিবহন শ্রমিকদের মা/নব/বন্ধন
তাহিরপুরে ১৫ কেজি গাঁ/জাসহ যুবক-যুবতী আ/টক
ঢাকা-সিলেট ছয় লেন সড়ক কবে চালু হবে জানালেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তাপুরে জঙ্গলে মিলল অ'স্ত্র ও লু'ট হওয়া গু'লি
বিমানবন্দর থেকে বের হয়েই নি'খোঁজ জগন্নাথপুরের সুজন