জৈন্তাপুরে জা'লনোট প্রতিরোধে কর্মশালা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:২৬ PM

জৈন্তাপুরে জা'লনোট প্রতিরোধে কর্মশালা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৬/২০২৬ ০২:৪৯:১৬ PM

জৈন্তাপুরে জা'লনোট প্রতিরোধে কর্মশালা


জালনোটের প্রচলন প্রতিরোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের জৈন্তাপুরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক, সিলেটের আয়োজনে এবং সোনালী ব্যাংক পিএলসির সার্বিক তত্ত্বাবধানে “জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা-২০২৬” শীর্ষক এ অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিস, সিলেটের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার দিলীপ দেব নাথ। সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন দিলদার।

রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের যুগ্ম পরিচালক (ক্যাশ) আবু সালেহ মো. আরিফ চৌধুরী এবং সহকারী পরিচালক মোহাম্মদ এনামুল হক। কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের উপপরিচালক শুভাশীষ পাল।

স্বাগত বক্তব্য দেন জৈন্তাপুরের সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির জৈন্তাপুর শাখার ব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূইয়া, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলালসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় মুক্তিযোদ্ধা,  ব্যাংকার, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মশালায় প্রজেক্টর স্ক্রিনের মাধ্যমে জালনোট শনাক্তকরণের বিভিন্ন কৌশল, নিরাপত্তা বৈশিষ্ট্য এবং জালনোটের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার উপায় তুলে ধরা হয়।

বক্তারা বলেন, জালনোট দেশের অর্থনীতির জন্য একটি বড় হুমকি। সাধারণ মানুষকে নোট গ্রহণের সময় সতর্ক থাকতে হবে এবং সন্দেহজনক কোনো নোট পাওয়া গেলে তা দ্রুত নিকটস্থ ব্যাংক বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

তারা আরও বলেন, আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই জালনোটের বিস্তার রোধ করা সম্ভব।

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা