গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:২৩ PM

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৬:১৫:০৭ PM

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব


প্রবাসীরা ঘামঝরানো টাকা দিয়ে দেশের জন্য কাজ করছেন,তাদের মহতী উদ্দ্যোগকে স্বাগত জানাই এবং সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশা করছি। আমরা প্রবসীদের পাশে আছি। গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী উপরোক্ত কথাগুলো বলেন।


১৫ জুন সোমবার দুপুরে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার উদ্দ্যোগে উপজেলা মডেল মসজিদে উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের আলোচনা সভা সদর ইউনিয়ন শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল মালিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আমিনুর রশিদ শামিমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআান তেলাওয়াত করেন মাওঃ দেলোয়ার হোসেন।সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন ১২ নং গোয়াইনঘাট সদর ইউপি চেয়ারম্যান গোলাম রাব্বানী সুমন, পরিষদের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ হৃদয়।

উপস্থিত ছিলেন, সমন্বয় কমিটির সভাপতি এমএ সামাদ,সাধারণ সম্পাদক জৈনউদ্দন বাচ্চু, দু-প্রক সভাপতি ইউসুফ কামাল,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সেক্রেটারী ইমরান আহমদ, তাজুল ইসলাম। এছাড়া সভায় পরিষদের বিভিন্ন ইউপির সদস্যবৃন্দ,গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মডেল মসজিদের বাগানে বৃক্ষের চারা রোপন ও বিতরণ করে কর্মসূচীর উদ্বোধন করেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

নদী সংরক্ষণে জনসম্পৃক্ততা বাড়ানোর আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
সিলেটসহ ১২ জেলায় ঝ'ড়-বৃষ্টির শ'ঙ্কা
সরকারি অনুদান বিতরণে অ*নিয়ম, আজমিরীগঞ্জে ব*ঞ্চিত ক্ষ*তিগ্রস্ত কৃষকরা
যাদের হাতে পরিচ্ছন্ন নগর, তাদের সুরক্ষায় এগিয়ে এলো সিসিক
ট্রাফিক সপ্তাহ-২০২৬:হেলমেট-কাগজপত্র ঠিক থাকলেই মিষ্টিমুখ
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান কয়েস লোদীর যোগদান
জগন্নাথপুরে ভ*য়াবহ লোডশেডিং, অ*তিষ্ঠ জনজীবন
আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী নই, উদ্ভাবক হতে চাই: জেলা প্রশাসক
পাড়া-মহল্লার রাস্তা পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হচ্ছে: সিসিক প্রশাসক
যানজটে ভো'গান্তিতে গোলাপগঞ্জের মানুষ