ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দু র্ঘ ট না য় ভ্যান আরোহী নি হ ত
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৮ PM

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দু র্ঘ ট না য় ভ্যান আরোহী নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৬/২০২৬ ০৩:৩০:৩০ PM

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দু র্ঘ ট না য় ভ্যান আরোহী নি হ ত

সংগৃহীত


ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ের সাইড সড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে তোরাপ মোল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় ভ্যানচালক গুরুতর আহত হয়েছেন।আজ সোমবার ভোর ৬টার সময় ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের পূর্ব হাসামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তোরাপ মোল্লা ভাঙ্গা পৌরসভার চোধুরীকান্দা গ্রামের মৃত মুনসুর মোল্লার ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ভ্যানের আরোহী তোরাপ মোল্লা প্রাণ হারান এবং ভ্যানচালক গুরুতর আহত হন। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করার পাশাপাশি আহত ভ্যানচালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে পুলিশ। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটেছে। গাড়িটি হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা/সুলতানা