স্পিকারের সঙ্গে এমপি সৈয়দ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

স্পিকারের সঙ্গে এমপি সৈয়দ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৬/২০২৬ ০৯:২৮:৪৩ অপরাহ্ন

স্পিকারের সঙ্গে এমপি সৈয়দ ফয়সলের সৌজন্য সাক্ষাৎ

সংগৃহিত


হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানী ঢাকায় স্পিকারের সরকারি বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে হবিগঞ্জ জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে এমপি সৈয়দ ফয়সল তার নির্বাচনী এলাকা মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় স্পিকারের কাছে তুলে ধরেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, সড়ক ও যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন, শিল্প বিনিয়োগ বৃদ্ধি, হাসপাতালের সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করেন।

সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের জনগণ দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়ন প্রত্যাশা করে আসছেন। এসব প্রত্যাশা বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ পর্যায়ে বিষয়গুলো তুলে ধরা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সরকারের সহযোগিতায় এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ তাকে বিপুল সমর্থন দিয়ে নির্বাচিত করেছেন। সেই আস্থার প্রতিদান দিতে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

এ সময় স্পিকার এলাকার উন্নয়নমূলক বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন বলে জানা গেছে।

স্পিকারের সঙ্গে সংসদ সদস্যের এ সৌজন্য সাক্ষাতের খবর এলাকায় ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের মতে, জাতীয় পর্যায়ে এলাকার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার মাধ্যমে মাধবপুর ও চুনারুঘাটের উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম
কর্মসংস্থান সৃষ্টি ও বন্ধ কারখানা সচল করতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ বাস্তবায়ন করতে হবে
জৈন্তাপুর মিনি সুইজারল্যান্ড স্পোর্টিং ক্লাবের টি-১২ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন স্বাগতিকরা
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আরিফুল হক চৌধুরী
সিলেটে যুবলীগের মিছিল থেকে আ/টক ১২ জন
শাল্লায় পুরুষশূন্য ৪০ বাড়িতে ৩ দিন ধরে ভাঙ/চুর, লু/টপাট
জনস্বার্থে নগরের সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: সিসিক প্রশাসক
সিলেটে প্রযুক্তি গ্রামে ৫২ জাতের ধানের প্রদর্শনী, আধুনিক কৃষির নতুন সম্ভাবনা
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাপক সংস্কার ও আধুনিকায়ন হবে
ভবন নির্মাণে অ/নিয়ম ঠেকাতে মাঠে সিউক