শ্রীমঙ্গলে ১০ ট্রাক সিলিকা বালু জ*ব্দ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:৫২ PM

অ*বৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

শ্রীমঙ্গলে ১০ ট্রাক সিলিকা বালু জ*ব্দ

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৬/২০২৬ ০৮:১১:৩৩ PM

শ্রীমঙ্গলে  ১০ ট্রাক সিলিকা বালু জ*ব্দ

ছবি:সংগৃহীত


মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকনের নেতৃত্বে দিনব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুটিয়াছড়া এলাকায় হেকিম মিয়ার মালিকানাধীন জমির পাশের একটি লেবুবাগানে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদিনের উপস্থিতিতে সেখানে মজুত রাখা প্রায় ১০ ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র ওই এলাকায় পাকা সড়কের মুখে স্টিলের গেইট স্থাপন করে বিশেষ ব্যবস্থায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। অভিযোগ রয়েছে, এর আগেও একই স্থানে প্রশাসনের অভিযান পরিচালিত হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন বলেন, ‘অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ