ছবি:সংগৃহীত
দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। সেবা পুনরায় চালুর পর প্রথম ২৪ ঘণ্টার মধ্যেই দেশজুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ১ লাখ ৪০ হাজারের বেশি আবেদন জমা পড়েছে।
শুক্রবার (৩ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশনের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
হাইকমিশন জানায়, বিপুলসংখ্যক আবেদন জমা পড়ায় আবেদনকারীদের ধৈর্য ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। একই সঙ্গে ভিসা পরিষেবা আরও সম্প্রসারণ এবং আবেদন প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বার্তায় আরও বলা হয়, ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও জোরদার এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




