কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫০ PM

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৬:৫৩:১০ PM

কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার

নিজস্ব


কুলাউড়া থানা পুলিশের অভিযানে ১৪ হাজার ভারতীয় বিড়ি উদ্ধার করেছে পুলিশ। 
জেলা পুলিশের অভিযানে অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ,  নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া চোরাচালান রোধ, মাদক চোরাচালানের সাথে জড়িত অপরাধীদের চিহিৃত করণ এবং গ্রেফতারে জেলা পুলিশ, মৌলভীবাজার গুরুত্বের সাথে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ১ জুলাই (বুধবার) বিকালে কুলাউড়া থানা পুলিশের একটি আভিযানিক দল রাউৎগাঁও ইউনিয়নের অর্ন্তগত আব্দুল্লাহপুর সাকিনস্থ কাঁচা রাস্তার পাশে চোরাচালান করাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঘটনাস্থলে ১৪ হাজার শলাকা ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল হতে ১৪ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি, যার বাজার মূল্য ২৮ হাজার টাকা উদ্ধার করে জব্দ করেন। উক্ত বিষয়ে কুলাউড়া থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
অনিয়ম ঠেকাতে দরকার স্থানীয়দের তদারকি: সিলেটে বাণিজ্যমন্ত্রী