বালাগঞ্জে কৃষি পুনর্বাসন সহায়তা বিতরণ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৪ PM

বালাগঞ্জে কৃষি পুনর্বাসন সহায়তা বিতরণ

শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ১০:০৮:৩৭ PM

বালাগঞ্জে  কৃষি পুনর্বাসন সহায়তা বিতরণ

সংগৃহিত


সিলেটের বালাগঞ্জে কৃষি পুনর্বাসন খাতের আওতায় ১ হাজার ৬০০ কৃষকের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিন দেবনাথ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক শেখ আলা উদ্দিন রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. মনির হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত শরিফ, দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টু এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী জাতের রোপা আমন, মরিচ, গ্রীষ্মকালীন সবজির বীজ, লেবুর চারা, বিভিন্ন বৃক্ষের চারা, পেঁয়াজের বীজ, সারসহ অন্যান্য কৃষি উপকরণ উপজেলার ১ হাজার ৬০০ কৃষকের মধ্যে বিতরণ করা হবে।

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

দেশের অর্থনীতি ও বাজার স্থিতিশীলতায় এআই প্রযুক্তি ব্যবহার হবে: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
ঢাকা-সিলেট করিডর সড়ক উন্নয়ন প্রকল্পে একের পর এক জটিলতা
বিদ্যুতের ভো'গান্তিতে জগন্নাথপুরবাসী
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার