সংগৃহিত
সিলেটের বালাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ ফতুর খাড়া সেতুর উদ্বোধন করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক।
বৃহস্পতিবার (২ জুলাই) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিন দেবনাথ, সড়ক ও জনপথ বিভাগের সিলেটের নির্বাহী প্রকৌশলী খায়রুল বাশার সাদ্দাম হোসেন, উপবিভাগীয় প্রকৌশলী মো. ইকবাল আহমদ, উপসহকারী প্রকৌশলী সাদ্দাম হোসেন, গোয়ালাবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম নজম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এ.এস.এম. আনোয়ারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা লুৎফুর রহমান, সাবেক উপদেষ্টা আতাউর রহমান, জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক শেখ আলা উদ্দিন রিপন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমেদ সেফুল, যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ সুহেল, সহসভাপতি আজম আলী, উপজেলা কৃষক দলের সদস্যসচিব শামিম আহমদ, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল আহমদ খলকু, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. মকবুল মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা মো. মনির হোসাইন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত শরিফ, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক হাম্মাদুর রহমান কামরানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়া অনুষ্ঠানে সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও সৈয়দ মুহিবুর রহমান মিছলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে জনজেরী কোম্পানি সিলেট সেতুটি নির্মাণ করে। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটির দৈর্ঘ্য ৭৬ মিটার এবং প্রস্থ ৭ দশমিক ৩০ মিটার। স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
জৈন্তা বর্তা / ওয়াদুদ




