জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ PM

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন

মহসিন কবির, জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৭/২০২৬ ০৫:৪৭:৪৯ PM

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার মোতায়েন

নিজস্ব


সরকারি হাসপাতালগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের নির্দেশনার আলোকে দেশের অন্যান্য সরকারি হাসপাতালের মতো জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও এ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েনকৃত আনসার সদস্যরা হাসপাতালের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও রোগীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে দায়িত্ব পালন করবেন।
হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, এ উদ্যোগের ফলে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আরও নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারবেন এবং রোগীরাও নিরাপদ ও নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা পাবেন।

জৈন্তাবার্তা/সুলতানা