সংগৃহিত
সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘রহমান ফিলিং স্টেশন’ নামে একটি এলপিজি ফিলিং স্টেশনের যাত্রা শুরু হয়েছে।শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ সেতু সংলগ্ন সাজিদ উল্লাহ মার্কেটের পাশে ভাই ভাই পয়েন্ট নামক স্থানে এ ফিলিং স্টেশন উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে মুনাজাত করেন মাওলানা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফু্লতী। এতে সভাপতিত্ব করেনফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ লতিফুর রহমান ও পরিচালনা করেন আজমল হোসেন মিটু।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক, মোটর-শ্রমিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ লতিফুর রহমান বলেন, স্থানীয় মানুষের সুবিধার কথা বিবেচনা করেই এ ফিলিং স্টেশনটি প্রতিষ্ঠা করেছি। গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন। আশা করছি, দ্রুতই সিএনজি ও পেট্রোল-অকটেন সেবা চালু করা হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




