সিলেটে সাজাপ্রাপ্ত আ*সা*মীসহ গ্রে ফ তা র ৩
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪০ PM

সিলেটে সাজাপ্রাপ্ত আ*সা*মীসহ গ্রে ফ তা র ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৬:২২:৪৩ PM

সিলেটে সাজাপ্রাপ্ত আ*সা*মীসহ গ্রে ফ তা র ৩

সংগৃহিত


সিলেটের জকিগঞ্জ উপজেলায় বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিসহ তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে জকিগঞ্জ থানা পুলিশ।

শনিবার দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে তারদেরকে গ্রেফতার করা হয়। এসময় র‍্যাবের একটি দলও সহযোগিতা করে।

পুলিশ জানায়, সিলেট জেলার অপরাধ দমন, অবৈধ মাদক উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার, চোরাচালান প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের সার্বিক নির্দেশনায় এএসআই (নি.) এরশাদ মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এবং র‍্যাবের সহযোগিতায় পৃথক অভিযান চালানো হয়।
 
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের জকিগঞ্জ জিআর নং-৯১/১৪ ও দায়রা নং-৩৯৬/১৬ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি আলমাস আহমদকে গ্রেপ্তার করা হয়। তিনি জকিগঞ্জ উপজেলার কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে।

এ ছাড়া গ্রেফতার হন- বিয়ানীবাজার বিবিধ নং-১৫৯/২০২৪ মামলার পরোয়ানাভুক্ত আসামি ওলিউর রহমান (৫৪), তিনি জকিগঞ্জ উপজেলার বাটইশাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে এবং জকিগঞ্জ জিআর নং-২৩/১২ ও জিআর নং-১৫৬/২৬ মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্দুল বারী পছাই (৪০), তিনি মাতারগ্রাম গ্রামের মৃত আব্দুর রহিম মাখইয়ের ছেলে।
 
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, "গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু
ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ
অ*ব্যবস্থাপনা আর জনবল সংকটে জনদু*র্ভোগ
বাউল-ফকির, সন্ন্যাসী ও মাজারে হা*মলার অ*ভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার