বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৫৩ PM

বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৭:০৫:৫৫ PM

বিয়ানীবাজারে পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মরদেহ উদ্ধার

সংগৃহিত


সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নে একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর ২ ঘটিকার সময় উপজেলার আলীনগর উত্তরভাগ লামাপাড়া পশ্চিম মহল্লায় তাজুল ইসলামের বাড়ির পুকুরে মরদেহটি ভাসতে দেখা যায়।

জানা যায়, নিহত ব্যক্তি আলীনগর ইউনিয়নের উত্তরভাগ লামাপাড়া গ্রামের শামসুল হকের ছেলে রুহেল আহমদ। গতকাল (৪ জুলাই) শনিবার থেকে রুহেল আহমদ নিখোঁজ ছিলেন।

বিয়ানীবাজার থানার ওসি(তদন্ত) ছবেদ আলী বলেন, মরদেহ উদ্ধারের প্রকৃত কারণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

'প্রবাসীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের দায়িত্ব'- এমপি এমরান চৌধুরী
সিলেটে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর সম্মানে ‘মিট অ্যান্ড গ্রিট’
সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু
ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ
অ*ব্যবস্থাপনা আর জনবল সংকটে জনদু*র্ভোগ
বাউল-ফকির, সন্ন্যাসী ও মাজারে হা*মলার অ*ভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার