পরিচালক সমিতির বার্ষিক সভায় সিদ্ধান্ত, আজীবনের জন্য ব*হিষ্কার তিন নির্মাতা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৫৪ PM

পরিচালক সমিতির বার্ষিক সভায় সিদ্ধান্ত, আজীবনের জন্য ব*হিষ্কার তিন নির্মাতা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৭/২০২৬ ০৪:২৪:২৭ PM

পরিচালক সমিতির বার্ষিক সভায় সিদ্ধান্ত, আজীবনের জন্য ব*হিষ্কার তিন নির্মাতা

সংগৃহীত


সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে শাকিব খানের বহু ব্যবসাসফল সিনেমার নির্মাতা বদিউল আলম খোকনসহ তিন সিনেমার পরিচালককে আজীবনের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। বহিষ্কৃত অন্য দুই পরিচালক হলেন মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু।

গতকাল শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত পরিচালক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যনির্বাহী সদস্য ও নির্মাতা গাজী মাহবুব।তিনি জানান, সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তিন পরিচালকের বিরুদ্ধে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বছরখানেক আগে চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন বাতিল করার দাবিতে আদালতে মামলা করেছিলেন বদিউল আলম খোকন। ওই মামলার প্রধান আসামি করা হয়েছিল প্রয়াত নির্মাতা আব্দুল লতিফ বাচ্চুকে। নির্বাচিত কমিটির বিরুদ্ধে খোকনের আইনি পদক্ষেপ ও মামলার বিষয়টি সমিতির ভেতরে তীব্র অসন্তোষের জন্ম দেয়। তার জের ধরে বহিষ্কারের সিদ্ধান্ত।

এছাড়া মামলায় খোকনের সহযোগী হিসেবে মনজুরুল ইসলাম মেঘ ও রিয়াজুল রিজু সামাজিক মাধ্যমে সমিতির বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণায় লিপ্ত ছিলেন বলে অভিযোগ ওঠে।শাকিব খান অভিনীত ‘প্রিয়া আমার প্রিয়া’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’সহ অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বদিউল আলম খোকন।অন্যদিকে, রিয়াজুল রিজু ‘বাপজানের বায়োস্কোপ’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি পান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট আবারও চালু
ওসমানীনগরে জমি দ'খল করে মার্কেট নির্মাণের অ'ভিযোগ
অ*ব্যবস্থাপনা আর জনবল সংকটে জনদু*র্ভোগ
বাউল-ফকির, সন্ন্যাসী ও মাজারে হা*মলার অ*ভিযোগ তদন্তের নির্দেশ হাইকোর্টের
সোমবার শুরু হচ্ছে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট
'কোনো প্র*তিকূল অবস্থাই জনগণ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না' - এমপি এমরান চৌধুরী
সমন্বিত উন্নয়নে সবার সহযোগিতা চাইলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
জৈন্তাপুরে ৪টি ভা'রতীয় এ'য়ারগান উ'দ্ধার
সিলেটসহ ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই' - এমপি এমরান চৌধুরী