রাজধানীতে যান চলাচল সীমিত, ছাড়ছে না দূরপাল্লার বাস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ AM

রাজধানীতে যান চলাচল সীমিত, ছাড়ছে না দূরপাল্লার বাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ১০:৩৫:০৩ AM

রাজধানীতে যান চলাচল সীমিত, ছাড়ছে না দূরপাল্লার বাস

রাজধানীতে গণপরিবহন চললেও ছাড়ছে না দূরপাল্লার বাস


বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শুরু হয়েছে। এ অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বেশিরভাগ এলাকায় সীমিত আকারে যান চলাচল করছে। সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম। সড়কে যানবাহনের আধিক্য থাকলেও যাত্রী কম বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। দু-একটি বাস রাজধানী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে চলাচল করতে দেখা গেছে।

এদিন সকাল থেকে রাজধানীর গুলিস্তান, পল্টন, টিকাটুলি, যাত্রাবাড়ী চৌরাস্তা, কাজলা, শনির আখড়া, রায়েরবাগ এবং সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।

যাত্রাবাড়ীর রায়েরবাগ বাস টার্মিনালে সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীর জন্য সারিসারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শ্রাবণ পরিবহনের এসব বাস ফ্লাইওভার হয়ে গুলিস্তানে যাত্রী পরিবহন করে।

এই পরিবহনের একটি বাসের চালক জাকির হোসেন বলেন, ‘ঝুঁকির পরও পেটের দায়ে বাস নিয়ে বাইর হইছি। কিন্তু যাত্রী তো নাই। কখন বাস ভরবো আর কখন যামু আল্লাই জানে। মানুষ ভয়েই ঘর থাইক্যা নামে না।’

গুলিস্তানে একটি দোকানের বিক্রয়কর্মী মোহাম্মদ আলী থাকেন উত্তর রায়েরবাগে। রায়েরবাগ বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে তিনি বলেন, ‘একটু আগেভাগে বাইর হয়েছি। মনে করছি গাড়ি পামু কি পামু না। কিন্তু আইসা দেখি গাড়ির অভাব নাই।’

একইভাবে শনির আখড়া বাসস্ট্যান্ডেও গাড়ির সারি দেখা গেছে।

যাত্রাবাড়ী চৌরাস্তায় মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন, গাবতলী রুটে চলাচলকারী গাবতলী এক্সপ্রেস কোম্পানি, টন্সসিলভার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সদরঘাট রুটে চলাচলকারী বাহাদুর শাহ পরিবহনের ম্যাক্সিও রয়ছে যাত্রাবাড়ী চৌরাস্তায়।

গাড়ির চাপে যাত্রাবাড়ী চৌরাস্তায় মাঝে মাঝেই যানজট লেগে যাচ্ছিল। তাই যানবাহন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছিলেন ট্রাফিক পুলিশের কর্মকর্তারা।

সকাল ৯টার দিকে টিকাটুলিতে সালাউদ্দিন হাসপাতালের সামনে, গুলিস্তানে টোল প্লাজার পরে গাড়ির যানজট দেখা গেছে।

গুলিস্তানেও বিভিন্ন রুটের অনেক গাড়িই দেখা গেছে। তবে সেই তুলনায় যাত্রী ছিল না।

অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ছিল প্রায় যাত্রীশূন্য। যদিও বাসের কাউন্টার বেশিরভাগই খোলা রয়েছে।

সায়দাবাদের জনপদ মোড়ে চট্টগ্রাম রুটে চলাচলকারী সিডিএম পরিবহনের কর্মী হাফিজুর রহমান যাত্রীর জন্য হাঁকডাক দিচ্ছিলেন। তিনি বলেন, ‘যাত্রী নাই, দু-একটি বাস চলতেছে।’

সায়েদাবাদ বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট রুটে দু-একটি বাস চলছে। মালিকরাও ভয়ে বাস নামাতে চাচ্ছেন না, অন্যদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায় বন্ধই বলা চলে।

সকাল ৯টার দিকে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে বের হওয়ার মুখে, সিলেট রুটের মিতালী পরিবহন, কুমিল্লা রুটের তিশা পরিবহনের দুটি বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি