নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি : শমসের মুবিন
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ AM

নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি : শমসের মুবিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৩ ০৩:৪৯:৩৩ AM

নির্বাচনে যাবে তৃণমূল বিএনপি : শমসের মুবিন


আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিবে বলে জানিয়েছেন দলের চেয়ারপারসন শমসের মুবিন চৌধুরী। তিনি বলেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত নিচ্ছি। ৩০০ সংসদ আসনে প্রার্থী দিবো। 

বুধবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে তৃনমূল বিএনপিতে যোগদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

বিএনপির সাবেক এই নেতা বলেন, আমরা আগুন সন্ত্রাসে বিশ্বাসী নই। আগুন সন্ত্রাস করে কোনো সমাধান আসে না। 

অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক ডজন নেতা তৃণমূল বিএনপিতে যোগ দেন। তারা অনেকে বিএনপির ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের সাবেক নেতা। তবে তারা তেমন পরিচিত মুখ নন। এরমধ্যে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাও রয়েছেন।

আরও বক্তব্য দেন দলের বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অবঃ) ডা. শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট তৈমুর আলম খন্দকার প্রমুখ।

JA



শীর্ষ সংবাদ:

বিশ্বনাথে মশাল মি*ছিলের ঘ*টনায় তো*লপাড়, গ্রে*প্তার সাংগঠনিক সম্পাদকসহ ২
জনদু*র্ভোগ কমাতে অবকাঠামো উন্নয়নকে গুরুত্ব দিচ্ছি: সিসিক প্রশাসক
রায়নগর হ*ত্যাকা*ণ্ড: বাবুলের রি*মান্ড শেষ, সামনে নতুন প্রশ্ন
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে গুরুত্ব দিচ্ছি: কাইয়ুম চৌধুরী
চুনারুঘাটে ধানক্ষেতে মিলল যুবকের র'ক্তা'ক্ত ম'রদে'হ
সিলেটে হা'মের উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৩৯
জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি